ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মান্নানের গণসংযোগে নেতাকর্মী নিয়ে ছাত্র দল নেতা সাগরের যোগদান

ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)

  • আপলোড সময় : ১০:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নেতাকর্মী নিয়ে গণসংযোগে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর।
শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের নাসিক ১ ও ২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে তিনি অংশ নেন।
নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ছাত্র দল নেতা সাগর বলেন, যে সকল বিএনপির নেতাকর্মীরা দিনের বেলায় ধানের শীষ ও রাতের অন্ধকারে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করছেন তাদেরকে চিহিৃত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় নেতারা ব্যবস্থা নিচ্ছেন। যারা দলের হয়ে দলের প্রার্থীর বিরোধিতা করে তারা কখনোই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হতে পারে না। তাদের পরিচয় একটাই তারা মীরজাফর। বিগত ১৭ টি বছর এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ আন্দোলন সংগ্রাম করে গেছেন। দলের দুঃসময়ে রাজপথে থেকে স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। একাধিকবার কারাভোগ করেছি। গত পাঁচ আগস্টের পর অনেক নব্য বিএনপি তৈরি হয়েছে। এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে হবে। ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবেন বলেও জানান ছাত্র দলের এই নেতা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মান্নানের গণসংযোগে নেতাকর্মী নিয়ে ছাত্র দল নেতা সাগরের যোগদান

আপলোড সময় : ১০:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬