ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জোটের পরিণতি কি হবে: যা জানালেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করবেন তারা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।’

১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সারা পাচ্ছি উল্লেখ করে নাহিদ বলেন, ‘কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে৷ যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করবো। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।’

নির্বাচনী প্রচারণা চলাকালে ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জোটের পরিণতি কি হবে: যা জানালেন নাহিদ

আপলোড সময় : ০৫:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬