ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ঢাকা-৫ আসনে মীর আব্দুস সবুর আসুদের গণসংযোগ

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৭ বার পড়া হয়েছে

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ ভোটারদের উন্নয়নমূলক প্রতিশ্রুতির বার্তা নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। সকাল থেকেই তিনি সায়েদাবাদ, গোলাপবাগ, কাজলা, মাতুয়াইল ও কদমতলী এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে মীর আব্দুস সবুর আসুদ ঢাকা-৫ নির্বাচনী এলাকাকে একটি পরিকল্পিত ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে একটি শৃঙ্খলাপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, ঢাকা-৫ এলাকার মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, তা পূরণ করাই আমার মূল লক্ষ্য। জনগণের সহযোগিতা পেলে আমি এই এলাকাকে উন্নয়ন ও নিরাপত্তার দৃষ্টান্তে পরিণত করবো।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ঢাকা-৫ আসনে মীর আব্দুস সবুর আসুদের গণসংযোগ

আপলোড সময় : ০৯:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬