ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৬, প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

বক্তারা কাজী নজরুল ইসলামের বিদ্রোহ, সাম্য, মানবতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে তাঁর সাহিত্য ও সংগীতের গুরুত্ব তুলে ধরেন। ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম জাতীয় কবির জীবন ও আদর্শ সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে।”

আলোচনা সভা শেষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে স্মারক ডাকটিকিটের মোড়ক ও লোগো উন্মোচন করা হয়। উল্লেখ্য, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাটিরাঙ্গায় ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬