নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন
- আপলোড সময় : ০৩:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২২৮ বার পড়া হয়েছে
নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনার আলোকে ভোটার তালিকা হালনাগাদের কাজের সময়সীমা পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পরিবর্তনও আনা হবে, যা শিগগিরই প্রকাশ করা হবে।
আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ৩০ জুন নির্ধারিত ছিল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তবতা বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত নতুন ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হলে এই সময়সীমা কার্যকর রাখতে কোনো সমস্যা হবে না বলে কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তা নির্ধারণে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
























