ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২২৯ বার পড়া হয়েছে

ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) এ তথ্য জানিয়েছে। এ সময় এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

এএসডিএমএ-র রিপোর্ট অনুযায়ী, ডিব্রুগড়, কামরূপ, ধেমাজি, চরাইদেও, তিনসুকিয়া, শিবসাগর, লখিমপুর, জোড়হাট ও গোলাঘাটসহ ১৬টি জেলায় প্রায় পাঁচ লাখ ৪৬ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি বছরে আসামের বন্যায় মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।

শিবসাগর জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে তিন লাখ ৫৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জোড়হাট, চরাইদেও, ডিব্রুগড় এবং গোলাঘাটও ক্ষতির শিকার হয়েছে।

বন্যার কারণে ৮৭২টি গ্রাম এবং ২৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধার অভিযানে বিমান বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), এসডিআরএফ এবং দমকল ও জরুরি পরিষেবা সহ একাধিক সংস্থা কাজ করছে।

এছাড়া, বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি

আপলোড সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬