পশ্চিমবঙ্গ সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে
- আপলোড সময় : ০৪:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২৪৩ বার পড়া হয়েছে
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিহার ও আসামের পর পশ্চিমবঙ্গও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ শিথিল করার পথে হাঁটছে।
সোমবার (২৭ জুলাই) আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির নেতারা দাবি করেন, কেন্দ্রের প্রতিনিধিরা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির আশ্বাস দিয়েছিলেন।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে আটক আন্দোলনকারীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তারা মঙ্গলবারের মধ্যে সব বন্দিকে মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন।
বিহার সরকার প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আটক আন্দোলনকারীদের মুক্তির উদ্যোগের কথা জানায়। পরে আসাম সরকারও আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলায় আটক ১৩ জনকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়।
পশ্চিমবঙ্গ সরকারও একই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ধর্মতলার বিক্ষোভে পরিকল্পিতভাবে বাইরে থেকে লোক এনে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল।























