ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২২৯ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে কাজ চলছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে এ তথ্য জানান। তিনি বলেন, কাজ শেষ হলে শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে আইএমএফের কাছ থেকে নতুন ঋণ পাওয়া যাবে কি না, এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই।’ তিনি জানান, বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে, তবে তিনি একবারেই কথা বলবেন।

অর্থ বিভাগের একটি সূত্রে জানা যায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আইএমএফ সরাসরি কিছু বলেনি। তারা রাজস্ব আহরণে সরকারের গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে।

গত ২১ এপ্রিল সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা রয়েছেন।

এর আগে, ১২-১৬ জুলাই আইএমএফের একটি দল ঢাকায় এসে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে। তারা রাজস্ব আহরণে জোর দেওয়ার পাশাপাশি নতুন বেতন কাঠামোর অর্থ সংস্থানের উৎস সম্পর্কে জানতে চায়।

২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৫৫০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি শুরু হয়েছিল, তবে এটি আর এগোয়নি। নতুন ঋণ কর্মসূচির আলোচনা চলতি বছরের অক্টোবরে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় হবে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য

আপলোড সময় : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬