ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের বক্তব্যে ‘নির্লজ্জ দলীয়করণ’ নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ২২৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে বর্তমানে ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন। তবে তিনি অভিযোগ করেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও প্রশাসনে যোগ্য ব্যক্তিদের সরিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, ব্যাংক-বীমা, করপোরেশন—সব জায়গায় এখন নির্লজ্জ দলীয়করণ চলছে। এটি কি নতুন ধরনের কোটা নয়?’ ডা. শফিকুর রহমান আরও বলেন, শহীদদের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন, কিন্তু বর্তমানে দেশ পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে।

তিনি শহীদ পরিবারের আর্থিক সহায়তার চেয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ‘যারা জীবন দিয়েছেন, তাদের অধিকাংশই প্রান্তিক মানুষ ও শ্রমজীবী।’ তিনি বিচার দাবি করেন এবং বলেন, শহীদদের হত্যার বিচার একদিন হবে।

ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা জাতির সঙ্গে দেওয়া কথা রক্ষা করেননি।’ তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবারের জন্য ধৈর্য কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াত আমিরের বক্তব্যে ‘নির্লজ্জ দলীয়করণ’ নিয়ে উদ্বেগ

আপলোড সময় : ০৩:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬