ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / ১১৮৪ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে মনু ব্যাপারীর ঢালে শহীদ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ, সরকারি-কর্মকর্তা কর্মচারী, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনগণ। পরে উপজেলা পরিষদ মাঠে পতাকা ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বিয়াদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আইয়ুবী , আমেনা মারজান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহানপ্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী শেষে সেরা স্কুল কলেজকে পুরস্কৃত করা হয়। এসময় আমন্ত্রিত দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছাসহ ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেরানীগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত

আপলোড সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪