ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৩ আসনকে সন্ত্রাস মাদক ও ভূমিদস্যু মুক্ত করব : আজহারুল ইসলাম মান্নান

মোঃ আল আমিন (নারায়ণগঞ্জ)
মোঃ আল আমিন (নারায়ণগঞ্জ)
  • আপলোড সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জনগণের উদ্দেশ্যে বলেছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের গ্যাসের সমস্যা দূর করা হবে। এই এলাকায় একটি কবরস্থান, একটি ভাল কলেজ প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও ভুমিদস্যু মুক্ত করব। আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আওেয়াজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সভাপতিত্বে এবং নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৈয়ব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও সাবেক সাধারণ সম্পাদক কাজী মারুফের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, বিএনপি নেতা সুমন মুন্নাসহ প্রমূখ।

এরআগে বিকালে নাসিক ৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেন আজহারুল ইসলাম মান্নান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হুসাইন, জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরা, যুবদল নেতা সোহেল মাহমুদ ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনসহ প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৩ আসনকে সন্ত্রাস মাদক ও ভূমিদস্যু মুক্ত করব : আজহারুল ইসলাম মান্নান

আপলোড সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬