ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একজন স্বতন্ত্র প্রার্থী ভোটারদের হুমকী-ধমকী দিচ্ছে-আজহারুল ইসলাম মান্নান

মোঃ আল আমিন (নারায়ণগঞ্জ)
মোঃ আল আমিন (নারায়ণগঞ্জ)
  • আপলোড সময় : ১০:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একজন সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ভোটারদের নানা ভাবে হুমকী-ধমকী ও ভয়-ভীতি দেখাচ্ছে, এতে কোন লাভ হবে না। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোন ভাবেই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিবেন না। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনার প্রছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন। বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে কোন মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না। স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে উদ্দেশ্যে করে বলেন, তিনি যখন এমপি ছিলেন, তখন সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়ন না করে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসী রামরাজত্ব কায়েম করেছিলেন। এজন্য এবারের নির্বাচনে ভোটাররা তাকে দাত ভাঙ্গা জবাব দিবে।
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল ও বিএনপি নেতা সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলম রবি, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকবুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একজন স্বতন্ত্র প্রার্থী ভোটারদের হুমকী-ধমকী দিচ্ছে-আজহারুল ইসলাম মান্নান

আপলোড সময় : ১০:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬