ডেমরা থানা ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক হলেন রুবেল আহমেদ রানা
- আপলোড সময় : ১১:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ২২৫ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিনের ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দক্ষিন ছাত্রদলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে রুবেল আহমেদ রানাকে আহ্বায়ক করা হয়েছে এবং সিনিয়র যুগ্ন আহবায়ক আলামিন সরকারকে করা হয়েছে। এর আগে কমিটিতে সদস্য সচিব হিসেবে মহারাজ সাগরকে নির্বাচিত করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া স্বাক্ষরিত কমিটি অনুমোদনের নথিতে এ তথ্য পাওয়া গেছে।
নতুন কমিটি গঠনের মাধ্যমে ডেমরা থানা এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন কমিটির আহবায়ক রুবেল আহমেদ রানা বলেন,
“আগামী দিনে ডেমরা থানা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের প্রতি দায়বদ্ধতা, আদর্শের প্রতি অঙ্গীকার এবং কঠিন সময়ে সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়ার শপথ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে ডেমরা থানা ছাত্রদল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।















