ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের রেমিট্যান্সে নতুন রেকর্ড, ২০২৫-২৬ অর্থবছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার

  • আপলোড সময় : ০৬:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২২৭ বার পড়া হয়েছে

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক বুধবার (১ জুলাই) এই তথ্য প্রকাশ করেছে। আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা থেকে গত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৪ সালের একই মাসে এ পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রবাসীদের রেমিট্যান্সে নতুন রেকর্ড, ২০২৫-২৬ অর্থবছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার

আপলোড সময় : ০৬:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬