ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

  • আপলোড সময় : ০২:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী সুমাইয়া আক্তার সুমি। সোমবার (২৯ জুন) ভোরে হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ৯৯৯ কল করে সুমিকে পুলিশে সোপর্দ করেন।

গুরুতর আহত স্বামী হানিফ শেখ (৩০) কে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হানিফ পেশায় কসমেটিক ব্যবসায়ী এবং তিনি ব্রাহ্মনকান্দা গ্রামের রফিক শেখের পুত্র।

ভবন মালিকের বরাতে জানা যায়, গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে সুমি ধারালো ব্লেড দিয়ে হানিফের গোপনাঙ্গ কেটে ফেলেন। হানিফের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এলাকাবাসী সুমিকে আটক করে ৯৯৯ কল দেয়ার পর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। সুমি অভিযোগ করেন, তার স্বামী তিনটি বিয়ে করেছেন এবং তাকে নির্যাতন করতেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আপলোড সময় : ০২:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬