ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল,সামাজিক যোগাযোগে ব্যাপক তোলপাড়

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৫০১ বার পড়া হয়েছে

“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এই শ্লোগানে রাজধানীর ডেমরায় ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অন্তর্ভুক্ত ডেমরা থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে কোনাপাড়া এলাকায় অভ্যন্তরীণ সড়কে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৫০ থেকে ৩০০ নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল করেন। এ সময় বিএনপি’র নেতাকর্মী ও টহল পুলিশরা এগিয়ে আসলে দ্রুত শটকে পড়েন মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা। ঢাকা-৫ আসনের সাবেক এমপি ও ডেমরা থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান মোল্লা সজলের ব্যানারে নেতাকর্মীরা ওই মিছিল করেন। এদিকে খবর পেয়ে ডেমরা ও যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে ঢাকা-৫ আসনে ব্যাপক তোলপার সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাঙ্গারু কোটের রায় প্রত্যাহার ও দ্রব্যমূল্যের হার কমানো সহ বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেয় নেতাকর্মীরা।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, সোমবার দুপুরে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মাসুদুর রহমান মোল্লার বাড়ির সামনে অভ্যন্তরীণ সড়কে ডেমরা থানা লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করে। এ সময় স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও টহল পুলিশের উপস্থিতিতে মিছিল ছেড়ে সটকে পড়েন আওয়ামী লীগের নেতা কর্মীরা। বর্তমানে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল,সামাজিক যোগাযোগে ব্যাপক তোলপাড়

আপলোড সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬