ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ে লিখে মাস্টার্স পাস নীলা প্রধানমন্ত্রীর কাছে চাকরির আবেদন করেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দের ঝাঐল ইউনিয়নের চরবরধুল গ্রামের নীলা খাতুন, জন্মগতভাবে দুটি হাত নেই, কিন্তু পায়ের সাহায্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাকরি প্রার্থনা করেছেন।

নীলা খাতুন ছোটবেলা থেকেই পায়ের সাহায্যে লেখা, খাওয়া এবং দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে আসছেন। তার অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি শিক্ষাজীবনে দাখিল, আলিম ও ফাজিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুবার অংশগ্রহণ করেছেন, তবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চাকরির সুযোগ পাননি। নীলা খাতুন হতাশ নন এবং তার যোগ্যতার মূল্যায়ন চেয়েছেন।

নীলা বলেন, ‘আমি শুধু চাই, আমার যোগ্যতার মূল্যায়ন করা হোক এবং কাজ করার একটি সুযোগ চাই।’

সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিশেষ কর্মকর্তা আব্দুল আল কায়েস বলেছেন, নীলা খাতুনের মতো সংগ্রামী নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পায়ে লিখে মাস্টার্স পাস নীলা প্রধানমন্ত্রীর কাছে চাকরির আবেদন করেছেন

আপলোড সময় : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬