ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ বিএনপির কমিটিতে জায়গা পাননি সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল, তৃণমূলে অসন্তোষ

রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

  • আপলোড সময় : ০৫:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৩৮২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে জায়গা পাননি সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং কারাবরণের ইতিহাসের পরও কমিটিতে তাঁর নাম না থাকায় তৃণমূলের নেতা-কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে দলটির কর্মী-সমর্থকদের মধ্যে নানা প্রশ্নও উঠেছে।

গত ৮ নভেম্বর ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে উঠে আসা রফিকুল ইসলাম রাসেল লালবাগ এলাকার সাবেক কাউন্সিলর। ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত নির্বাচনে এলাকার মানুষের ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার পাশাপাশি বিভিন্ন সময়ে ছয়বার কারাবরণ করেছেন রাসেল। তাঁর বিরুদ্ধে করা মামলায় পাঁচ বছর নয় মাসের সাজাও হয়েছিল। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদালতে হাজিরার সময় দীর্ঘ চার বছর দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন তাঁর অনুসারীরা।

এমন রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের পরও নতুন কমিটিতে তাঁর নাম না থাকায় ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের অনেক নেতা-কর্মী। তাঁদের প্রশ্ন, দলের সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা থাকা সত্ত্বেও রাসেলকে কমিটিতে রাখা হলো না কেন? কারা তাঁকে মূল্যায়নের বাইরে রাখছেন, তা নিয়েও আলোচনা চলছে নেতা-কর্মীদের মধ্যে।

তবে এ বিষয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ করেননি রফিকুল ইসলাম রাসেল। গণমাধ্যমকে তিনি বলেন, “দলের সব সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল। দেশ ও দলের প্রয়োজনে দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত। দল ও দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে কখনো পিছপা হব না।”

দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের কেউ কেউ তাঁর কমিটিতে জায়গা না পাওয়ায় কষ্ট পেয়েছেন উল্লেখ করে রাসেল বলেন, “রাজপথের দীর্ঘদিনের অনেক সাথি হয়তো আমি না থাকায় কষ্ট পেয়েছেন। তাঁদের উদ্দেশে বলতে চাই, দেশ ও দলের প্রয়োজনে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সবাই মিলে দলকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।”

এদিকে এহসান হক মিলন নামে বিএনপির এক কর্মী বলেন, “দলের জন্য রফিকুল ইসলাম রাসেল ভাইয়ের দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আল্লাহ হয়তো ভাইয়ের জন্য আরও ভালো কিছু রেখেছেন। আল্লাহর ওপর ভরসা।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা দক্ষিণ বিএনপির কমিটিতে জায়গা পাননি সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল, তৃণমূলে অসন্তোষ

আপলোড সময় : ০৫:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬