ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজিমপুরে সরকারি জায়গা দখল ও বিদ্যুৎ চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০৬ বার পড়া হয়েছে

রাজধানীর আজিমপুর সরকারি আবাসন এলাকার ২৭ নম্বর সরকারি কলোনিতে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউর আলম সুইটের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে রাজনৈতিক ক্লাব…

রাজধানীর আজিমপুর সরকারি আবাসন এলাকার ২৭ নম্বর সরকারি কলোনিতে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউর আলম সুইটের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে রাজনৈতিক ক্লাব পরিচালনা এবং বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ক্লাবের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং আবাসিক পরিবেশ নষ্ট হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সরকারি আবাসন এলাকার অভ্যন্তরে একটি প্যান্ডেল টানিয়ে ক্লাব সদৃশ অবকাঠামো নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এখান থেকে নিয়মিত রাজনৈতিক বৈঠক ও বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয়, যা কলোনির অভ্যন্তরীণ সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

বাসিন্দাদের অভিযোগ, সরকারি আবাসিক এলাকা মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের নিরাপদ বসবাসের জন্য সংরক্ষিত। তবে রাজনৈতিক ক্লাব স্থাপনের কারণে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে, যা নারী, শিশু ও প্রবীণদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, "এই কলোনিতে প্রায় ৪১৮টি পরিবার বসবাস করে। সাধারণ বাসিন্দাদের পক্ষে প্রতিবাদ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।" অন্যদিকে, আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিম জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকায় রাজনৈতিক ক্লাব করার সুযোগ নেই।

বদিউর আলম সুইট অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই ক্লাবে বসেন না এবং ক্লাব পরিচালনার অভিযোগ সঠিক নয়। স্থানীয়রা অবিলম্বে বিষয়টি তদন্ত করে সরকারি জায়গা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজিমপুরে সরকারি জায়গা দখল ও বিদ্যুৎ চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপলোড সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬