ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ ইউনিফর্মে পরিবর্তন: নতুন পোশাকের প্রচলন শুরু

  • আপলোড সময় : ০৪:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ তাদের ইউনিফর্মে নতুন পরিবর্তন এনেছে। বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যরা গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্ট পরে দায়িত্ব পাল…

বাংলাদেশ পুলিশ তাদের ইউনিফর্মে নতুন পরিবর্তন এনেছে। বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যরা গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত 'বরকাউ পুলিশ ক্যাম্প' উদ্বোধনের সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ নতুন পোশাকে উপস্থিত ছিলেন। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানিয়েছেন, নতুন পোশাকের প্রচলন বুধবার থেকেই শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল পুলিশ সদস্যের কাছে এটি পৌঁছে দেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। গত বছরের নভেম্বরে পোশাকের রঙ লোহা-ধূসর ও প্যান্টের রঙ কফি-বাদামি ধূসর করা হয়েছিল, তবে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়ার কারণে বর্তমান সরকার নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

১৮ জুন পুলিশ সদর দপ্তরের নতুন প্রজ্ঞাপনে পোশাকের রঙ ও ধরণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের জন্য খাকি রঙের ট্রাউজার এবং গাঢ় নীল রঙের শার্ট নির্ধারিত হয়েছে। নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন, এবং গর্ভাবস্থায় সাধারণ পোশাক পরার অনুমতি রয়েছে।

নতুন ইউনিফর্মের নির্দেশনায় শার্টের সঙ্গে সামঞ্জস্য রেখে জার্সি, কার্ডিগান ও জ্যাকেটের রঙেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের পোশাকের ধরণ সুনির্দিষ্ট করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশ ইউনিফর্মে পরিবর্তন: নতুন পোশাকের প্রচলন শুরু

আপলোড সময় : ০৪:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬