ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন কারিশমা ইরিন এ্যামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজিজ ওয়েসি। কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি সুস্মিতা চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোছাইন, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক সোয়াইব ইসলাম শুভ, অর্থ সম্পাদক মারুফা আক্তার, দপ্তর সম্পাদক আফিয়া ফারজানা, উপ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক শামীম ভূঁইয়া।

এ ছাড়া সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক হয়েছেন বায়েজিদ ইসলাম, প্রচার সম্পাদক মোতাহের উদ্দিন মোল্লা, উপ-প্রচার সম্পাদক নুসরাত জাহান কিন্নরী এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাকিব হোসাইন। সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ খান ও তাহমিদ সাকিব। কার্যনির্বাহী সদস্য হয়েছেন সাকিব মিয়া ও শরীফ হোসেন।

নবগঠিত কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কলাম লেখা, সাহিত্যচর্চা ও মুক্তচিন্তার পরিবেশ সম্প্রসারণে কাজ করবে বলে জানিয়েছে সংগঠনটি। তারা সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিভিন্ন বিষয়ে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ লেখালেখিতে শিক্ষার্থীদের উৎসাহিত করার পরিকল্পনা করছে।

নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি গণমাধ্যমে জানান, শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করে তোলা ও মুক্তচিন্তার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যেই ২০১৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। তিনি সংগঠনের সৃষ্টিশীল লেখক তৈরিতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি বলেন, তারা শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহী করে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং মুক্তচিন্তার চর্চা বিস্তৃত করার লক্ষ্যে কাজ করতে চান। তিনি সংগঠনটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে বলেও জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি গঠন

আপলোড সময় : ০৬:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬