ডাকসুর ৩২ লাখ টাকার ব্যয়ের ব্যাখ্যা দিলেন এবি জুবায়ের
- আপলোড সময় : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ছাড়পোকা দমনে ৩২ লাখ টাকা ব্যয়ের ব্যাখ্যা দিয়েছেন সদ্য সাবেক সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
এবি জুবায়ের তার পোস্টে উল্লেখ করেন, মিডিয়ায় ‘ছাড়পোকা দমনে ৩২ লাখ টাকা ব্যয় ডাকসুর’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ১৮টি হলের মোট ৪ হাজার ৮৭৭টি রুমে পেস্ট কন্ট্রোল মেডিসিন ব্যবহার করা হয়েছে। বেডের সংখ্যা ১৬ হাজার ৭২৯।
তিনি আরও জানান, যে মেডিসিন ব্যবহার করা হয়েছে, তা বাজারে পাওয়া সাধারণ গ্যাসের ট্যাবলেট নয়, বরং একটি স্বনামধন্য কোম্পানির ব্যবস্থাপনায় তৈরি। এবি জুবায়ের বলেন, কিছু রুম বাদে অধিকাংশ জায়গা থেকে ভালো ফিডব্যাক পাওয়া গেছে। যেসব রুমে ফলাফল আশানুরূপ হয়নি, সেগুলোতে সঠিক রক্ষণাবেক্ষণ করা হলে ফলাফল ভালো হতে পারত।
এবি জুবায়ের এও জানান, এই ব্যয়ের টাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়া নয়, বরং বাহির থেকে অর্থ সংগ্রহ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ডাকসুর কাজ নয়, বরং প্রশাসনের কাজ হলেও শিক্ষার্থীদের কষ্টের কথা চিন্তা করে তারা এই পদক্ষেপ নিয়েছেন।
পোস্টের শেষে তিনি নেগেটিভিটি খুঁজে বেড়ানোকে ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন।


















