ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করেছে ছাত্র জমিয়ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

রাজধানীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উত্তরায় জামিয়াতুন নূর আল কাসেমিয়া মিলনায়তনে ‘এসএসসি পরীক্ষা পরবর্তী দ্বীনি মোলাকাত’ অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, ইসলামের আগমনের মাধ্যমে মানবতা ও সভ্যতার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ইউরোপে শিক্ষার বিস্তার ঘটেনি, যা মুসলিম বিশ্বের জ্ঞানচর্চা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব হয়েছে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইসলামপূর্ব যুগে পৃথিবীতে সুষ্ঠু আইন ও সামাজিক শৃঙ্খলার অভাব ছিল। রাসুলুল্লাহ (সা.) মানুষের অধিকার ও ন্যায়বিচারের শিক্ষা প্রতিষ্ঠা করেছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি শিক্ষার্থীদের ব্যক্তি গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্র জমিয়তের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমি ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং পরে তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করেছে ছাত্র জমিয়ত

আপলোড সময় : ০১:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬