ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ ডাকাত সদস্য কারাগারে

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩২৮ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ২ ডাকাতকে বুধবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার ডগাইর ও সবুজবাগ থানার মাদারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত পিকআপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলো-কুমিল্লার হোমনা থানার ওপারচর গ্রামের আ. রবের ছেলে মো. শরিফ (৩৭) এবং একই থানার নিলখী (লালবাগ) গ্রামের বাবু মিয়া ওরফে বাবুল (৪১)। গত ১৬ জানুয়ারি পাইটি এলাকার মাস্টার মেনশন নামের একটি আবাসিক ভবনে দুর্ধর্ষ ওই ডাকাতির ঘটনা ঘটে। এদিকে গত ১৭ জানুয়ারি ভুক্তভোগী মো. রনি ডেমরা থানায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ডাকাতি মামলা করেন।

জানা যায়, ভুক্তভোগী মো. রনি একজন ইলেকট্রিক মালামালের ঠিকাদার। গত ১৭ জানুয়ারি ভোর আনুমানিক ৩টার দিকে ১০-১২ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে একই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ডাকাতি করে। এ সময় ডাকাতরা রনির শ্যালক সাব্বির ও ছোট ভাই মাসুমের হাত-পা বেঁধে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ ২ লাখ ১০ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার, একটি স্বর্ণের গলার চেইনসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটে নেয়। পাশাপাশি একাধিক মোবাইল ফোনও নিয়ে যায় তারা। এদিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া নাসরিন আক্তারের বাসা থেকে নগদ ২৫ হাজার টাকা এবং ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন লুট করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। প্রায় ২০ মিনিট ধরে চলা এ ডাকাতির শেষে পিকআপ ভ্যানে করে ডাকাতরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, আসামী শরিফ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ ডাকাত সদস্য কারাগারে

আপলোড সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬