৮ নম্বর ওয়ার্ড বিএনপির ঘাটি : মমতাজ উদ্দিন মন্তু
- আপলোড সময় : ০২:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু বলেছেন, আজকে আমরা গণসংযোগে নেমেছি, এই গণসংযোগে আমরা সকলের সাড়া পেয়েছি এবং গণসংযোগ গণমিছিলে রূপ নিয়েছে। এতেই প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়ার আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া দল, তারেক রহমানের হাতে গড়া দল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মমতাজ উদ্দিন মন্তু বলেন, ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা বিএনপির ঘাটি। এ এলাকার ৯০ ভাগ লোক বিএনপির অনুসারী। আজকে তার প্রমান। আমাদের মা বোনেরা অনেক কষ্ট করে গণসংযোগে অংশগ্রহণ করে তার প্রমান দিয়েছেন।
এসময় ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন।














