সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে ইকবালের বিশাল শোডাউন
- আপলোড সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় শতশত নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেছেন নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া মাদ্রাসারোড এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের প্রতীকে মিছিল বের হয়।
এসময় মিছিলে অসংখ্য নারী ও পুরুষ সমর্থক অংশ নেন। বাদ্য বাজনা বাজিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিলটি ওয়ার্ডের মাদ্রাসারোড এলাকা থেকে শুরু হয়ে মিজমিজি দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, আব্দুল আলী পুল, চৌধুরী পাড়া, কান্দাপাড়া, সাহেব পাড়া, সানারপাড়, মৌচাক চিশতিয়া বেকারি হয়ে পূনরায় মাদ্রাসারোড হয়ে সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, জসিম উদ্দিন, জহির হাজী, ফারুকসহ শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















