হুইপ হলেন আখতারুজ্জামান মিয়া খানসামায় বিএনপির আনন্দ মিছিল
- আপলোড সময় : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২১৬ বার পড়া হয়েছে
দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়াকে জাতীয় সংসদের হুইপ মনোনীত করায় খানসামা উপজেলার পাকেরহাট দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। মিছিলটি পাকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাকেরহাট শাপলা চত্তরে এসে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন লিটন,উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ ইসলাম সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইয়াছিন আলী ও মেহরাজুল আলম সুফি, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান সহ উপজেলা বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় সাংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, এই দায়িত্ব পাওয়ায় দিনাজপুর-৪ আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।















