জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সহযোগিতা চান এমপি আক্তারুজ্জামান মিয়া
- আপলোড সময় : ১২:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৪৮ বার পড়া হয়েছে
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) নব নির্বাচিত সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার সঙ্গে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভাটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম, কৃষি সহায়তা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভূমি সেবার অগ্রগতি তুলে ধরা হয়। সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার আলী নিজ নিজ দপ্তরের কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করেন।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী (বিএসসি), জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন এবং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন।
এ সময় আক্তারুজ্জামান মিয়া উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনাদের কাজ আপনারা করবেন সাধারণ মানুষের কোন অভিযোগ যেন না শুনি। এ সমায় তিনি আরও আশ্বস্ত করেন কোন অন্যায় আমার দ্বারা হোক বা আমার দলের নেতার দ্বারা হোক এমন কর্মকাণ্ডের সঙ্গে আপনারা সংশ্লিষ্ট হবেন না। উপজেলার সকল মানুষের প্রত্যাশা পূরণে আমার নেতা ও আমার দল সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।
যে কোন বিষয়ে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিরহংকারী মানুষ হিসেবে সবার মাঝে থাকতে পারি এ জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।



















