খানসামায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গবাদিপশু ও মোটরসাইকেল
- আপলোড সময় : ০৫:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / ২৮৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার ২নং ভেড়ভেড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খামার বিষ্ণুগঞ্জ জোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এন্তাজ মাস্টারের ভাতিজা সিরাজুল ইসলামের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডে ৩টি গরু, ২টি ছাগল এবং একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।
খানসামা উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালাম আজাদ বলেন খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি আনুমানিক ২ থেকে ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি। তিনি আরও বলেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।















