ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিজ কোয়ার্টারে মোটর সাইকেল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে হিসাবরক্ষকের বিরুদ্ধে

মোঃ সাজু সরকার (খানসামা, দিনাজপুর)
মোঃ সাজু সরকার (খানসামা, দিনাজপুর)
  • আপলোড সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ২২৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি একটি মোটরসাইকেল ও এনসিডি কর্ণারের ফ্রিজ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যবহারের জন্য বরাদ্দ পাওয়া হিরো হোন্ডা ব্র্যান্ডের ১০০ সিসি একটি মোটরসাইকেল নিজ বাসায় নিয়ে গিয়ে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন রফিকুল ইসলাম। গত ৬-৭ মাস ধরে মোটরসাইকেলটি নিয়মিতভাবে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে বলেও বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়াও নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণারের ঔষধ সংরক্ষণের জন্য বরাদ্দ একটি ফ্রিজ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে নিয়ে গিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মোটরসাইকেল ও এনসিডি কর্ণারের ফ্রিজের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। ফ্রিজের বিষয়ে এনসিডি কর্ণারে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স অনন্যা রায় জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, বাসায় যাতায়াতের জন্য মোটরসাইকেলটি বাড়িতে নেওয়া হয়েছিল এবং বর্তমানে এটি আমার ছেলের কলেজে রাখা আছে। ব্যক্তিগত মোটরসাইকেলের পাশাপাশি মাঝে মাঝে এটি ব্যবহার করেছি। এছাড়া, ফ্রিজটি সচল রাখার উদ্দেশ্যে কোয়ার্টারে নিয়ে গিয়ে ইনসুলিন ও কিছু খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হওয়ায় দ্রুত মোটরসাইকেল ও ফ্রিজ অফিসে ফিরিয়ে আনা হবে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফ্রিজ কোয়ার্টারে মোটর সাইকেল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে হিসাবরক্ষকের বিরুদ্ধে

আপলোড সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬