রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- আপলোড সময় : ১০:০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন।
সফরের জন্য শহরজুড়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয়েছে। রাষ্ট্রপতি সফরকালে মা-বাবার কবর জিয়ারত করবেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
নাগরিক কমিটির আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। সফরের দ্বিতীয় দিন তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন।
সেখানে গার্ড অব অনার গ্রহণের পর তিনি সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন। বেলা তিনটায় নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতটি তিনি নিজ বাড়িতে কাটাবেন।
মির্জা ফখরুল ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
















