ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় অবৈধ ভাবে মজুত করায় ৯০০ বস্তা সার জব্দ ডিলার পলাতক

মোঃ সাজু সরকার (খানসামা, দিনাজপুর)
মোঃ সাজু সরকার (খানসামা, দিনাজপুর)
  • আপলোড সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬০ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে অবৈধভাবে মজুত করা প্রায় ৯০০ বস্তা সার জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে রনি ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। এ ঘটনায় গোডাউনের মালিক মো. মোজাহারুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসন, খানসামা উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকেরহাট বাজারের রনি ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। পরে গোডাউন থেকে ৬৬০ বস্তা এমওপি, ২৬০ বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রনি ট্রেডার্সের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা সার পাওয়া যায়।
অভিযানের সময় গোডাউনের মালিক মো. মোজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন না। পরে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ারুল ইসলাম তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খানসামায় অবৈধ ভাবে মজুত করায় ৯০০ বস্তা সার জব্দ ডিলার পলাতক

আপলোড সময় : ০৭:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬