শিরোনাম :
এসএসসি ২০০৪ ব্যাচের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত
মোঃ সাজু সরকার (খানসামা, দিনাজপুর)
- আপলোড সময় : ১১:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৩৭১ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ শিক্ষা বর্ষের শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে ২২ তম দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২০০৪ শিক্ষাবর্ষের ৩০-৪০ জন শিক্ষার্থী বন্ধুদের অংশগ্রহণ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সকল শিক্ষার্থী বন্ধুদের আর্থিক সহযোগিতায় প্রতিবারের ন্যায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে বলে জানা যায়।
সকল শিক্ষার্থী বন্ধুদের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ২০০৪ শিক্ষাবর্ষের সকল বন্ধুরা।
উল্লেখ্য প্রতিবারের ন্যায় এতিম খানা মাদ্রাসায় ৩০ জন এতিম শিশুদের ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
























