নিপুণ রায় চৌধুরী এমপি হওয়ায় কেরানীগঞ্জে ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা নেতৃত্বে মিষ্টি বিতরণ
- আপলোড সময় : ১১:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৩০৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এডভোকেট নিপুণ রায় চৌধুরী মনোনয়ন পাওয়ায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা নেতৃত্বে কেরানীগঞ্জে বিতরণ করে আনন্দ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এমপি হিসেবে তাঁর মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পরপরই কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় নেতা–কর্মীরা আনন্দ মিছিল বের করেন। পরে তারা পথচারী, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণ শেষে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা বলেন, তারেক রহমান আমাদের নেত্রীর প্রতি আস্থা রেখেছেন। এ জন্য আমরা কেরানীগঞ্জবাসী কৃতজ্ঞতা জানাচ্ছি। নিপুণ রায় চৌধুরী-এর এমপি হওয়া নারীর রাজনৈতিক অংশগ্রহণকে আরও এগিয়ে নেবে। তিনি সংসদে গিয়ে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন।
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং ভবিষ্যতে কেরানীগঞ্জের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।
























