ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়া বিজেপি।
এক অভিনন্দন বার্তায় মালয়েশিয়া বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিজেপির আন্তর্জাতিক সম্পাদক এবং চাঁদপুরের কৃতী সন্তান ইঞ্জিনিয়ার সুমন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একজন দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা। তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দেশের গণমাধ্যম ও তথ্যপ্রবাহ আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইঞ্জিনিয়ার সুমন আহমেদ বলেন, প্রবাসীদের জীবন, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ব্যারিস্টার পার্থের রয়েছে গভীর ধারণা। দেশ ও মানুষের কল্যাণে নতুন দায়িত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

You missed