ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের শেষ ভাষণে যুদ্ধ, এআই ও জলবায়ু সংকটের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২২ বার পড়া হয়েছে

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে শেষবারের মতো ভাষণ দেন। তিনি বিশ্বনেতাদের কাছে যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সংকটের গুরুত্ব তুলে ধরেন। গুতেরেস বলেন, জাতিসংঘ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চাপের মধ্যে রয়েছে।

গুতেরেসের দ্বিতীয় মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে, যা তার প্রায় এক দশকের জাতিসংঘ নেতৃত্বের সমাপ্তি ঘটাবে। বিদায়ী ভাষণে তিনি এআইয়ের বিকাশ ও ব্যবহারের জন্য বৈশ্বিক পর্যায়ে সমন্বিত তদারকির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এআই খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি ব্রিফিং আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল।

তিনি বলেন, প্রযুক্তিগত বিপ্লবের নেতৃত্বদানকারী দেশগুলোর উচিত নিরাপত্তা ঝুঁকি-সংক্রান্ত তথ্য ভাগাভাগি করা এবং এআইয়ের পরীক্ষা ও মূল্যায়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। গুতেরেস এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক উদ্যোগের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং ২০২৩ সালে ৩৯ সদস্যের একটি এআইবিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করেন।

গুতেরেস যুদ্ধ ও সংঘাতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখ করে বলেন, সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন। তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত করার কথা বলেন।

বিদায়ী ভাষণে গুতেরেস জলবায়ু সংকট, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পক্ষে অবস্থান তুলে ধরেন। তিনি জাতিসংঘের ভেতরের রাজনৈতিক অচলাবস্থা ও বহুপাক্ষিক ব্যবস্থার সংকটের কথাও উল্লেখ করেন। গুতেরেস বলেন, সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াগুলো এখন প্রচণ্ড চাপের মুখে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের শেষ ভাষণে যুদ্ধ, এআই ও জলবায়ু সংকটের সতর্কবার্তা

আপলোড সময় : ০৯:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬