শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আপলোড সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেইজে তিনি এ শোকবার্তা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হিজ হাইনেস শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ যেন তাঁর অসীম রহমতে মরহুমকে আশীর্বাদ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।’
উল্লেখ্য, শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য এবং দুবাই পুলিশের উপ-চেয়ারম্যান ছিলেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই। তার মৃত্যুতে সোমবার থেকেই দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক পালন করা হবে। এ সময় পুরো আমিরাতে পতাকা অর্ধনমিত রাখা হবে।
দুবাই মিডিয়া অফিসও বিষয়টি নিশ্চিত করেছে।























