জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুমোদিত ৮১ সদস্যের এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাকিল চৌধুরী।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শরিফুল ইসলাম।

সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম সুজাউল ইসলাম, জামিল খান, অ্যালেক্স আকন্দ, নুসরাত জাহান, মো. আতিকুল রহমান, এম শাহরিয়ার কবির সৌরভ, প্রত্যয় চাকী, সাদিয়া সুলতানা পুনম, মোহাম্মদ মুক্তাকিম, মো. মোস্তাফিজুর রহমান, পলাশ বিশ্বাস, আনামিকা সুলতানা হ্যাপি ও মো. মোতাহের আলী নয়ন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন, আম্বিয়া খাতুন, মো. আরমান আলী, মো. তৌফিকুর রহমান, জেরিন রহমান সানী, আরিফ খান, মোহাম্মদ শাহরিয়ার আহমেদ রতন, হামিদা নাজ, সুমন খান, মো. মনিরুজ্জামান তুফান, শাইয়িন কাদির শুভ, জাহান আরা বেগম, রাইসুল ইসলাম, নূরুজ্জামান জুয়েল, রুহুল হাবিব অনি, আমিনুল ইসলাম পাপ্পু ও মহিউদ্দিন মাহি।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোহাব্বত হোসেন, খালিদ হোসাইন, অভিতাভ রায়, সাইমা রহমান রথি, মো. মনিরুজ্জামান মনির, আনন্দ মোহন বর্মন, মোস্তফা কামাল মহসিন ও মাওদুদুল হাসান গালিব।
এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মো. ইকবাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক মো. এমদাদুল হক মিলন, উপ-অর্থ সম্পাদক মো. আমির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাসিব আল মাহমুদ, উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অনুরাধা সাহা, উপ-সাংস্কৃতিক সম্পাদক মো. নাঈম সরকার, আন্তর্জাতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং উপ-আন্তর্জাতিক সম্পাদক মো. আশিকুর রহমান।

ক্যারিয়ার বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ইফতেখার আলম ইফতি এবং উপ-ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী। ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক কানন আহমেদ ও উপ-ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক আন্তাজ হেনা আখি।

সেমিনার-সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফায়েত-উল ইসলাম, উপ-সেমিনার-সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক মুরাদ হাসান, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আবু হানিফ, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল হাসান মামুন এবং উপ-সমাজকল্যাণ সম্পাদক মো. রিজভী হাসান।
ক্রীড়া সম্পাদক হিসেবে তানভীর আহমেদ তৌকির, উপ-ক্রীড়া সম্পাদক আবু হুরায়রা প্রিন্স, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. তৌফিকুর রহমান, মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিরুজ্জামান সুমন এবং উপ-মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেরাজ হোসাইন দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহদী-উল-মোর্শেদ, ফারজানা মিশু, আব্দুল্লাহ আল হাসানাত সজীব, সাইফুল ইসলাম শাকিল, আশিকুজ্জামান শুভ, শামীম হোসাইন, মেহনাজ আক্তার মীরা, মো. তানভীর আহমেদ, সালমা আক্তার অন্তরা, তৌফিক মাহমুদ রাজিব, শাকিল আহমেদ, মো. সাইফুল ইসলাম ও আখতারুজ্জামান লিমন।

অ্যালামনাই সদস্যরা জানান, নতুন কমিটির মাধ্যমে মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে। পাশাপাশি পেশাগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণা, ক্যারিয়ার সহায়তা এবং অ্যালামনাইদের কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

নতুন কমিটির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

You missed