ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুর ইরানের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

পেরু ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। দেশটি দাবি করেছে, ইরানের গণতন্ত্র সমুন্নত নেই এবং তারা বিক্ষোভকারী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের ওপর দমন-নিপীড়ন চালায়।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে জানায়, শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় তারা নিজেদের নৈতিক অবস্থান থেকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পেরু ঐতিহাসিকভাবে শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের সম্মানের ওপর প্রতিশ্রুতিবদ্ধ। এই অবস্থানের ভিত্তিতেই ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

পেরু ‘ইরানে গণতন্ত্রের অবনতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-নিপীড়ন, স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং বিরোধী রাজনীতিবিদদের ওপর নিপীড়নের ঘটনা ঘটছে।

এছাড়া, গত মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেরু, যা আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়াতে পারে।

পেরু মধ্যপ্রাচ্যের উত্তেজনার জন্য ইরানকে দায়ী করেছে, যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায় এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পেরুর ইরানের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন

আপলোড সময় : ১২:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬