ডেমরা থানা কৃষকদলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি: ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় জিডি
- আপলোড সময় : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২৩১ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় থানা কৃষক দলের সদস্য সচিব মো. মমিনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে থানা ছাত্র দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মমিন। গত ৪ নভেম্বর দিবাগত রাত সোয়া ১ টার দিকে মমিনের বাড়ীর নিচে এসে এ হুমকি দেয় ওই ছাত্রদল নেতা। তবে এ বিষয়ে ডেমরা থানায় ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে সাধারন ডায়েরী করতে পুলিশ ডায়েরী নিতে অস্বীকৃতি জানায়। পরে ওই রাতেই মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরী নেয় পুলিশ (জিডি নম্বর-২৫৮)।
জিডি সূত্রে জানা যায়, ডেমরা থানাধীন মহাকাশ রোডের নিজ বাসায় অবস্থানকালে ভুক্তভোগী মমিনের মোবাইল ফোনে একটি হোয়াটসঅ্যাপ কল আসে যার নম্বর ০১৮৮৩-১৬৬৭২৫। এদিকে ওই কলে অজ্ঞাতপরিচয়ের ওই অভিযুক্ত ব্যক্তি নিজেকে সহযোগীদের নিয়ে মমিনের বাসার নিচে অবস্থান করছেন বলে জানান। এ সময় তাঁকে নিচে নেমে আসার জন্য হুমকি দিতে থাকেন সংঘবদ্ধরা। অন্যথায় পরবর্তী সময়ে সুযোগ বুঝে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুন-জখম করবে বলেও হুমকি দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় মো. মমিন ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। যেকোনো সময় তাঁদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে মমিনকে প্রাণনাশের হুমকির খবর ছড়িয়ে পড়লে গভীর রাতেই ডেমরা থানা কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ডেমরার বড় ভাংগা এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে যা চলমান রয়েছে।










