শিরোনাম :
বিশাল শোডাউন দিয়ে মান্নানের গণসংযোগে যুবদল নেতা মুসা ও ইমাম হাসানের যোগদান
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৪৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন সাবেক ছাত্র নেতা বর্তমানে যুবদল নেতা মুসা আহমেদ ও ইমাম হাসান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নেন ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
এসময় যুবদল নেতা মুসা আহমেদ ও ইমাম হাসানের নেতৃত্বে বিশাল শোডাউনের মাধ্যমে গণসংযোগে যোগদান করেন নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদল কর্মী ছালমান আহমেদ সিয়াম, সাকিল, বিজয়, জিহাদ, সায়েম, সাকিব ও আকাশ প্রমুখ।















