ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ সাজু সরকার (খানসামা, দিনাজপুর)
মোঃ সাজু সরকার (খানসামা, দিনাজপুর)
  • আপলোড সময় : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবে অর্চনা রায় (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্চনা রায় দুবলিয়া গ্রামের পরিমল রায়ের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরের ধারে আরও দুই শিশুর সঙ্গে খেলছিল অর্চনা। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। পরে এক শিশুর মা তার মেয়েকে খুঁজতে গিয়ে অর্চনাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করেন।
তার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রানীরবন্দর বাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, দুপুরে তিন শিশু একসঙ্গে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১০

খানসামায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬