শিরোনাম :
অবৈধভাবে বালু উত্তলন ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ সাজু সরকার (খানসামা, দিনাজপুর)
- আপলোড সময় : ১০:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৪১২ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তলন ও বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকার।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধায় গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর চকপাড়া এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তলন করায় নুর আলম(৪০) কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
খানসামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবেশ রক্ষায় অবৈধ ভাবে বালু উত্তলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।























