ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে নতুন ভিসা চালুর মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২৮ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে, যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন না, তাদের জন্য নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ চালু করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের পুরো মেয়াদ পড়াশোনা করতে হবে।

আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় অথবা বিদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হতে পারে। তবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রির জন্য ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট (আইকিউএ) করার প্রয়োজন হবে না। ভিসার আবেদন করার সময় স্নাতক ডিগ্রির সনদ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

যেসব গ্র্যাজুয়েট পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা পূরণ করতে পারবেন না, তাদের জন্য ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ চালু করা হবে। এই ভিসার মাধ্যমে সর্বোচ্চ ছয় মাস নিউজিল্যান্ডে কাজের অধিকার পাওয়া যাবে। আবেদনকারীর নিজের জীবনযাপনের খরচ বহনের জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আবেদন শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ থেকে। এসব ভিসার আবেদন নিউজিল্যান্ডের ইনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিউজিল্যান্ডে নতুন ভিসা চালুর মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বৃদ্ধি

আপলোড সময় : ১০:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬