শিরোনাম :
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ১১:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ২২৭ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে।
এই অভিযানের অংশ হিসেবে সারাদেশে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।















