ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর ডেমরায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ৯৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় থানা পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ডেমরার বাঁশেরপুল এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. মুসলিম (৪৮), আমুলিয়া এলাকার মৃত লাল মোহাম্মদ মাস্টারের ছেলে মো. মজিবুর রহমান (৫৫), কুমিল্লার দেবিদ্বার থানার শুভপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. জহিরুল ইসলাম (৪২), দাউদকান্দি থানার চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. শামীম হোসেন (৩৫), তিতাস থানার দক্ষিণ আকালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মাইনুল ইসলাম (২০), তার ভাই মীর হোসেন হৃদয় (২৬), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঝালকুড়ি গ্রামের বশির আহম্মেদের ছেলে সাজিদ আহম্মেদ (২২) ও মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার ডোরাবটী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. কামাল হোসেন (২৫)।

ডেমরা থানা পরিদর্শক শফিকুর রহমান বলেন, ‘গত ২২ মে ডেমরা থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার ওই ৮ জন এজাহারভুক্ত আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীর ডেমরায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩