ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় সড়ক দুর্ঘটনায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু,গ্রেফতার চালক ও তার সঙ্গিয় যুবক কারাগারে

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ২৬২ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় প্রাইভেটকারের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. রাজিবুল ইসলাম (২৮) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে| ঈদের দিন বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ডেমরা-রামপুরা সড়কের আমুলিয়া মডেল টাউন সংলগ্নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে| এ সময় মৃতের বন্ধু মোটর সাইকেল আরোহী মো. ইমন (২৬) গুরুতর আহত হলে পথচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে| এ ঘটনায় পথচারী ও অন্যান্য মোটরসাইকেল চালক-আরোহীদের সহযোগীতায় থানা পুলিশ প্রাইভেট কারের চালক ও তার সঙ্গিয় যুবককে আটক করে|

এ বিষয়ে ওই রাতেই মৃতের বাবা সামচুন হক মোল্লা আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন| ওই মামলায় আটক দু’জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠালে বিকালেই আদালত তাদের কারাগারে পাঠায়| গ্রেফতারকৃতরা হলো-রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাসরত কুমিল্লার তিতাস থানার জগন্নাথপু গ্রামের কামাল মাহমুদের ছেলে প্রাইভেট কার চালক তানজিম মাহমুদ (১৮) ও তার সঙ্গিয় একই এলাকায় বসবাসরত এবং চাঁদপুরের হাইমচর থানার তেলিমোড় গ্রামের বেলাল হোসেনের ছেলে জহিরুল ইসলাম সানি (১৮)| নিহত টেইলার্স ব্যবসায়ী রাজিবুল ইসলামের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার বাইরাইল গ্রামে| তিনি ঢাকার মুগদা থানাধীন মদিনাবাগ এলাকায় থাকতেন|

প্রত্যক্ষদর্শীরা সূত্রে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার জন্য রাজিবুল তার বন্ধু ইমনকে নিয়ে ডেমরার প্রেট্রল পাম্মে আসছিলেন| এ সময় আমুলিয়া মডেল টাউন সংলগ্নে বেপরোয়া গতিতে আসা সাদা প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-২৭-২৫০৮) সঙ্গে রাজিবুলের মুখোমুখি সংঘর্ষ হয়| এ ঘটনায় ছিটকে গিয়ে প্রাইভেটকারের পেছনের দরজার ভেতরে মাথা ঢুকে রাজিবুলের শরীর বিচ্ছিন্ন হয়ে যায়| এর ফলে রাজিবুলের মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে মস্তিষ্কে রক্ত চলাচল ও স্নায়বিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়|

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় সড়ক দুর্ঘটনায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু,গ্রেফতার চালক ও তার সঙ্গিয় যুবক কারাগারে

আপলোড সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬