শিরোনাম :
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৫৯ জন গ্রেফতার
- আপলোড সময় : ০৮:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে।
অন্যদের মধ্যে সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট ২৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























