ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় ঘুষ না দেওয়ার কারণে এক ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ও তার সহযোগী মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে নগরকান্দা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে।

আহত ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ অভিযোগ করেন, সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজের মাধ্যমে ২০২৩ সালে আইইউআইডিপি প্রকল্পের আওতায় তিনটি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ করেন। তিনি জানান, আট মাস আগে কাজের বিল অনুমোদন হলেও তা আটকে রাখা হয়েছে এবং বিল ছাড়ের জন্য ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়, যার ফলে তার হাত ভেঙে যায়।

হাসিবুলের অভিযোগ, পৌর প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির তার কাছে ১৫ শতাংশ ঘুষ দাবি করেন। তিনি বলেন, গত ১০ আগস্ট তিনি পাঁচ লাখ টাকা দিয়েছেন এবং পরবর্তীতে আরো পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বুধবার আটকে থাকা বিলের বিষয়ে কথা বলতে গেলে হুমায়ুন কবির ও মোসলেম উদ্দিন তাকে মারধর করেন বলে অভিযোগ করেন হাসিবুল।

অন্যদিকে, হুমায়ুন কবির ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ঠিকাদারের কাজ অসম্পূর্ণ থাকায় বিল দেওয়া হচ্ছিল না এবং পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা ছিল কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিল না দেওয়ার।

নগরকান্দা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, ঠিকাদারের বিলের বিষয়ে তিনি অবগত আছেন এবং কাজের অসংগতি পাওয়ায় বিল দিতে নিষেধ করা হয়েছে। তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরে ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬