ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সফলতার পর দেশীয় উদ্যোক্তা তৈরিতে নতুন বার্তা দিলেন মোহাম্মদ সাইফুল্লাহ্

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০১:৩৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২০৯ বার পড়া হয়েছে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তবে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে রেমিট্যান্সের পাশাপাশি প্রবাসীদের প্রত্যক্ষ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের প্রতিষ্ঠিত বাংলাদেশি উদ্যোক্তা ও ফ্লাই বুরুজের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল্লাহ্।
তার মতে, দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি আসতে পারে। প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও পুঁজিকে দেশের উন্নয়নে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময় বলেও তিনি মনে করেন।
দীর্ঘদিন ধরে সৌদি আরবে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন মোহাম্মদ সাইফুল্লাহ্। রাজধানী রিয়াদ, আল-কাসিমসহ দেশটির বিভিন্ন অঞ্চলে তার প্রতিষ্ঠানের আট’টি শাখা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫০ জন বাংলাদেশির। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দক্ষ ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতেও তিনি কাজ করে যাচ্ছেন।
প্রবাসে ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশেও তিনি প্রতিষ্ঠা করেছেন ফ্লাই বুরুজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ব্যবসা সম্প্রসারণে আগ্রহীদের বিভিন্ন ধরনের পরামর্শ, পরিকল্পনা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।
মোহাম্মদ সাইফুল্লাহ্ বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে এখন বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। দেশের সম্ভাবনাময় খাতগুলোতে প্রবাসীরা বিনিয়োগ করলে অর্থনীতি আরও শক্তিশালী হবে, তৈরি হবে নতুন কর্মসংস্থান। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি উদ্যোক্তাদের নিজ দেশে বিনিয়োগের আহ্বান জানাই। যারা নতুন ব্যবসা শুরু করতে চান কিংবা ব্যবসা সম্প্রসারণ করতে চান, তারা ফ্লাই বুরুজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করি।
তিনি আরও বলেন, প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা, আন্তর্জাতিক ব্যবসায়িক জ্ঞান এবং আর্থিক সক্ষমতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো গেলে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড়াবে।
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান এই প্রবাসী উদ্যোক্তা। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগের আগ্রহের কথাও জানান তিনি।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধি পেলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। ফলে রেমিট্যান্সের পাশাপাশি প্রবাসী বিনিয়োগও দেশের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদিতে সফলতার পর দেশীয় উদ্যোক্তা তৈরিতে নতুন বার্তা দিলেন মোহাম্মদ সাইফুল্লাহ্

আপলোড সময় : ০১:৩৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬